নির্বাচনী প্রচারে গিয়ে সুশান্ত ঘোষের হুমকি হাত ,পা ভেঙে দেওয়ার
দি নিউজ লায়নঃ বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা এলাকা। এবার শালবনি বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের প্রার্থী হবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ ।যদি ও এখনো সিপিএম দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়নি ।তাই বৃহস্পতিবার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের দুই নম্বর বিষ্ণুপুর অঞ্চলের ভাউদি এলাকায় সিপিএম নেতা শ্যাম পান্ডে কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে যান সুশান্ত ঘোষ।
দশ বছর পরে তিনি মানুষের কাছে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। সুশান্ত ঘোষ গ্রামবাসীদের বলেন মাওবাদী, বিজেপি ও তৃণমূলের কর্মীরা ও তাদের বাপ, ঠাকুরদা রা জানেন সুশান্ত ঘোষ কে। সুশান্ত ঘোষ যা বলে তাই করে।দশ বছর ছিলাম না,তাই সেই সময় কি হয়েছে জানি না। তাই দলীয় কর্মীদের তিনি অভয় দিয়ে বলেন যদি কেউ ভয় দেখায় এবং দলীয় কর্মীদের গায়ে হাত দেয়,তাহলে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের হাত-পা ভেঙ্গে হাসপাতালে ভর্তি করবেন এবং নিজেই চিকিৎসার ব্যবস্থা করবেন।
তিনি দলীয় কর্মীদের বলেন আপনারা ভয় পাবেন না,আমি সুশান্ত ঘোষ আপনাদের পাশে রয়েছি। তবে সুশান্ত ঘোষের বক্তব্যর তীব্র বিরোধিতা করেছেন শালবনির বর্তমান বিধায়ক শ্রীকান্ত মাহাতো।বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন হার্মাদদের কাছ থেকে এর বেশী কোন আশা করা যায় না। যারা একসময় গোটা জঙ্গলমহল কে রক্তাক্ত করেছিল, গড়বেতার মাটি খুঁড়লে মানুষের খুলি উদ্ধার হত।
যারা ছোট আঙারিয়া, বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জড়িত তাদের মুখে এর থেকে ভালো কথা মানুষ কি আশা করতে পারে। তাই তিনি তৃনমূলের সকল কর্মীকে শান্ত থাকার নির্দেশ দেন ।সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস কোন সন্ত্রাস ও হিংসায় বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস অন্য কোন রাজনৈতিক দলকে ঘরছাড়া করে না এবং হুমকি দেয় না। তাই নির্বাচনের আগে হাত-পা ভেঙে দেওয়ার হুমকির ঘটনা খুবই নিন্দাজনক বলে তিনি জানান।

Post a Comment